ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দক্ষিণ লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা, ধ্বংসস্তূপে পরিণত চিকিৎসা কেন্দ্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দক্ষিণ লেবাননের তিবনিন সরকারি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক ভিডিও ফুটেজে হাসপাতালের ভেতর ও বাইরে ধ্বংসলীলার চিত্র ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডোর জুড়ে ধ্বংসস্তূপ ও ভাঙা কাঁচ ছড়িয়ে আছে এবং জরুরি সরঞ্জামগুলো লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, এই হামলায় হাসপাতালের ব্যাপক ক্ষতির পাশাপাশি বেশ কিছু প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত মার্চ মাস থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও দক্ষিণ লেবাননের জনবসতি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে হামলার তীব্রতা বেড়েই চলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

দক্ষিণ লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা, ধ্বংসস্তূপে পরিণত চিকিৎসা কেন্দ্র

আপডেট সময় : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬