ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা মার্কিন জ্বালানিসচিবের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অব্যাহত বাধার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন জ্বালানিসচিব ক্রিস রাইট। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘সেমাফোর ওয়ার্ল্ড ইকোনমি’ সম্মেলনে তিনি জানান, এই সংকটের কারণে আগামী কয়েক সপ্তাহ তেলের বাজার অত্যন্ত অস্থিতিশীল থাকতে পারে এবং দাম শিখরে পৌঁছাতে পারে।

ক্রিস রাইট বলেন, যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ জ্বালানি তেলের উচ্চমূল্য বজায় থাকবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা প্রশমিত হলে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করলে দাম কমে আসবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোপের ‘সাহসী’ অবস্থানের প্রশংসায় পঞ্চমুখ ইরানের স্পিকার

বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা মার্কিন জ্বালানিসচিবের

আপডেট সময় : ১০:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬