ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, ইরানকে চাপে রাখার ক্ষমতা নিয়ে ওয়াশিংটন মূলত ‘অতি মূল্যায়ণ’ করছে।

খারাজমি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ইরানের কৌশলগত অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারবে না। তিনি জানান, ইরান গত এক সপ্তাহে প্রায় ১৫ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ফলে মার্কিন অবরোধের মুখেও ইরান তার স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম।

তার মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই হবে এই অঞ্চলের নতুন নিরাপত্তা কাঠামোর মূল কেন্দ্র। ইরান যেকোনো পাল্টা আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া বিশ্ব অর্থনীতিতে পেট্রোডলারের গুরুত্ব হ্রাস এবং পেট্রো ইউয়ানের উত্থান বৈশ্বিক রাজনীতিতে বড় পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন।

অধ্যাপক খারাজমি আরও দাবি করেন যে, তেহরানের দৃঢ় সংকল্পকে টলানোর মতো অবস্থানে বর্তমানে যুক্তরাষ্ট্র নেই। ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬