ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান

বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমান পরিচালক ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। গত রোববার ইসরাইলি মন্ত্রিসভা এই নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

গফম্যানের এই নিয়োগটি বেশ ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে, কারণ সাধারণত দীর্ঘদিনের গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরই মোসাদের শীর্ষ পদে বসানো হয়। তবে গফম্যানের গোয়েন্দা বিভাগে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ১৯৭৬ সালে বেলারুশে জন্মগ্রহণ করা গফম্যান ১৯৯৫ সালে ইসরাইলি সামরিক বাহিনীর সাঁজোয়া কোরে যোগ দেন এবং দীর্ঘ সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামরিক সচিব হিসেবে কর্মরত আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় গফম্যান দক্ষিণ ইসরাইলের সেদেরত শহরে সম্মুখ যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কট্টর সমর্থক এবং কট্টর জাতীয়তাবাদী মতাদর্শের অনুসারী হিসেবে পরিচিত। অধিকৃত পশ্চিম তীরের একটি বিতর্কিত ধর্মীয় স্কুলে পড়াশোনা করা গফম্যানকে মোসাদের প্রধান হিসেবে বেছে নেওয়া প্রথা ভেঙে সামরিক কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়ার একটি উদাহরণ।

উল্লেখ্য, ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জেরে ইসরাইলের অভ্যন্তরীণ ও সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানরা পদত্যাগ করলেও মোসাদ সেই দায় থেকে অনেকটা মুক্ত ছিল। ফিলিস্তিনি ভূখণ্ড মোসাদের সরাসরি আওতাভুক্ত না হওয়ায় তারা নিজেদের কার্যক্রম বিদেশের মাটিতেই সীমাবদ্ধ রেখেছে। নতুন প্রধানের অধীনে সংস্থাটি ইরান ও হিজবুল্লাহর মতো আঞ্চলিক প্রতিপক্ষদের মোকাবিলায় তাদের অভিযান আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান

আপডেট সময় : ০৩:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬