ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ‘শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা’

ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রশাসনকে সতর্ক করে বলেছেন, অবরোধের পরিণামে মার্কিনিদের শিগগিরই চড়া দামে জ্বালানি কিনতে হবে এবং তারা সস্তা পেট্রোলের অভাব বোধ করবেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনো ধরনের হুমকির মুখে নতি স্বীকার করবে না।

এদিকে হরমুজ প্রণালিতে সকল জাহাজ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির নৌ শাখা সতর্কবার্তা জারি করে বলেছে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো বিদেশি সামরিক জাহাজের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এই পাল্টাপাল্টি হুমকির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা আরও বেড়ে গেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বাচল ডিএমপির অধীনে, নতুন উপশহরে আসছে সুবিশাল পুলিশি কাঠামো: আইজিপি

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ‘শিগগিরই ৪ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন মার্কিনিরা’

আপডেট সময় : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬