ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শেয়ারবাজারে মন্দা: মার্জিন ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আবেদন

দেশের শেয়ারবাজারে চলমান মন্দার মধ্যে মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠানগুলো মার্জিন ঋণ সমন্বয়ের চাপের মুখে পড়েছে। নতুন মার্জিন বিধিমালা অনুযায়ী, আগামী ৩০ এপ্রিলের মধ্যে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের মার্জিন ঋণ সমন্বয় করতে হবে।

বর্তমান মন্দার সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে শেয়ারবাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। যদিও দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা এবং পাকিস্তানে শান্তি আলোচনাকে ঘিরে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল, তবে কোনো চুক্তি ছাড়া আলোচনা ব্যর্থ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মার্জিন ঋণ সমন্বয় করতে গেলে দেশের পুঁজিবাজারে আরও বড় সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায়, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে মার্জিন ঋণ সমন্বয়ের জন্য আরও তিন মাস সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে পাঠানো এক চিঠিতে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন।

চিঠিতে ডিবিএ উল্লেখ করেছে যে, বিরাজমান মন্দা পরিস্থিতিতে ঋণ সমন্বয় করতে গেলে শেয়ারবাজারে বড় ধরনের বিক্রি চাপ সৃষ্টি হতে পারে এবং লেনদেনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর থেকে নতুন মার্জিন বিধিমালা কার্যকর হয়েছে, যেখানে মার্জিন লোন সংক্রান্ত বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই বিধিমালা অনুযায়ী, শুধু স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্ত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির (ন্যূনতম পাঁচ শতাংশ লভ্যাংশ প্রদানকারী) কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা পাওয়া যাবে। মার্জিন লোন সুবিধা পেতে বিনিয়োগকারীর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকতে হবে। যাদের বিনিয়োগ পাঁচ লাখের বেশি কিন্তু ১০ লাখের কম, তারা নিজস্ব বিনিয়োগের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ নিতে পারবেন। এর বেশি হলে সর্বোচ্চ সমান অনুপাতে ঋণ পাবেন। তবে বিনিয়োগের পরিমাণ নির্বিশেষে, লাইফ ইনস্যুরেন্সের শেয়ার কিনতে নিজ বিনিয়োগের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

শেয়ারবাজারে মন্দা: মার্জিন ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আবেদন

আপডেট সময় : ০১:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬