ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

উজিরপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, এলাকায় আতঙ্ক

বরিশালের উজিরপুর উপজেলায় গভীর রাতে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. সুমন সরদারের বাড়িতে রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাষ্যমতে, ঘটনার রাতে তিনি এবং বাসার একজন গৃহকর্মী ঘরে অবস্থান করছিলেন। তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা তখন বরিশালে আত্মীয়ের বাসায় ছিলেন।

প্রায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদের কয়েকজন সুমন সরদারকে হাত বেঁধে কম্বল দিয়ে পেঁচিয়ে ফেলে এবং অন্য কক্ষে থাকা গৃহকর্মীকেও একইভাবে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ছিল বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী ও গৃহকর্মী শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

উজিরপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৬:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬