ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি

দেশে ফার্নেস অয়েলের (এইচএফও) দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়ানো হয়েছে। পূর্বে প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সায় বিক্রি হলেও, নতুন বর্ধিত মূল্য ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই বর্ধিত মূল্য রোববার দুপুর ১২টা থেকে কার্যকর হয়েছে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) জানিয়েছে যে, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায়, চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরবর্তীতে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ফার্নেস অয়েলের দাম লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি

আপডেট সময় : ০৬:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬