মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৯ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

যে কারণে ‘আম্মাজান’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাবানা

  • হালনাগাদ সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মা ও ছেলের সম্পর্কের আবেগী গল্প নিয়ে নির্মিত মান্না অভিনীত কালজয়ী সিনেমা ‘আম্মাজান’ আজও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়। তবে সিনেমার নেপথ্যের এক অজানা তথ্য সম্প্রতি সামনে এসেছে, যেখানে জানা গেছে যে, কিংবদন্তি অভিনেত্রী শাবানা এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কাজী হায়াৎ জানান, সিনেমার নাম ভূমিকায় তার প্রথম পছন্দ ছিলেন শাবানা। চিত্রনাট্য শোনার পর শাবানা আবেগাপ্লুত হয়ে কাজ করার সম্মতিও দিয়েছিলেন। কিন্তু পরদিন শিডিউল নেওয়ার সময় তিনি অপারগতা প্রকাশ করেন।

শাবানা কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, তার ব্যাখ্যায় পরিচালক জানান, তৎকালীন সময়ে শাবানা যেসব নায়কের বিপরীতে অভিনয় করতেন, তারা তাকে মান্নার মায়ের চরিত্রে অভিনয় করতে নিষেধ করেছিলেন। সহশিল্পীদের আপত্তির কারণেই শাবানা সিনেমাটি থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে বর্ষীয়ান অভিনেত্রী শবনম এই চরিত্রে অভিনয় করে অনন্য উচ্চতায় পৌঁছে যান এবং সিনেমাটি বক্স অফিসে সুপার হিট হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

21 November 2026

জাহাজ ভাঙা শিল্পের শ্রেণি পরিবর্তন: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় বাপা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যে কারণে ‘আম্মাজান’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শাবানা

হালনাগাদ সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬