মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রবিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের ৯৯ শতাংশই সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত এবং শিল্প খাতের ৮৫ শতাংশ জনবল এখানেই কর্মরত। জিডিপিতে এই খাতের অবদান বর্তমানে ৩০ শতাংশ হলেও তা ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, কৃষি প্রক্রিয়াকরণ ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, তরুণ ও যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬