মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৮ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ: আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

  • হালনাগাদ সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বাদ জুমা নগরীর বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা এখনো রাজপথে সক্রিয় রয়েছে।

বহদ্দারহাটের সমাবেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, জনগণের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ড রুখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একইভাবে ডবলমুরিং, ইপিজেড, সাগরিকা ও কোতোয়ালী এলাকায় পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াত নেতারা বলেন, দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যে ষড়যন্ত্র চলছে, তা সফল হতে দেওয়া হবে না। তারা দ্রুত সময়ের মধ্যে আদালতের রায় কার্যকর করার দাবি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ: আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

হালনাগাদ সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬