মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২২ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রবাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর

  • হালনাগাদ সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার চিন্তিত নয়, তবে তার এবং তার অনুসারীদের দেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে সতর্ক রয়েছে। তিনি অভিযোগ করেন, তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এবং শ্রমিকদের ব্যবহার করে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘আমরা ভদ্রতা বজায় রেখে চলছি। এটি একটি ট্রানজিশন পিরিয়ড। আমরা পুলিশ দিয়ে নির্যাতন বা মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। বিএনপি মানুষের ভোটে ও আস্থায় বিশ্বাস করে। আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির অনুপস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন বিএনপি অনলাইনে সক্রিয় নয়। আমাদের কর্মীদের এখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি কথার বিপরীতে ১০টি জবাব দিতে হবে। প্রবাসীদের রাস্তায় নামার প্রয়োজন নেই, আপনারা ফেসবুকের মাধ্যমেই এই লড়াইয়ে অংশ নিতে পারেন।’

অনুষ্ঠানে থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপির প্রস্তাবিত খসড়া কমিটির নাম ঘোষণা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার হোসেন খোকন। এতে আব্দুল মোক্তাদির মুক্তাকে আহ্বায়ক করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রবাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর

হালনাগাদ সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬