মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫২ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

  • হালনাগাদ সময় : ১১:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। এছাড়া পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসকে কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। শ্রমিক দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

হালনাগাদ সময় : ১১:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬