মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫০ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগ ক্যানসারে আক্রান্ত, কোনো কেমোতেই কাজ হবে না: রাশেদ খাঁন

  • হালনাগাদ সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি বর্তমানে ক্যানসারে আক্রান্ত এবং ডিসেম্বরের মধ্যে দলটি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লেখেন, শামীম ওসমানের দাবি অনুযায়ী, তিনি ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে পলাতক নেত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরতে নিষেধ করেছেন। অতীতেও শেখ হাসিনার ক্যানসারে আক্রান্ত হওয়ার গুঞ্জন ছিল। তিনি প্রশ্ন তোলেন, শেষ পর্যন্ত কি তবে শেখ হাসিনাও একই অজুহাত দিয়ে দেশে না ফেরার কৌশল নেবেন?

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে দেশে পাঠানোর কথা বলা হলেও, দলটি এখন যে সংকটে রয়েছে তা কোনো কেমোথেরাপি দিয়েই সারানো সম্ভব নয়। ডিসেম্বরের মধ্যে দলটির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগ ক্যানসারে আক্রান্ত, কোনো কেমোতেই কাজ হবে না: রাশেদ খাঁন

হালনাগাদ সময় : ০৭:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬