গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শ্রমিক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে প্রতিমন্ত্রী লিখেন, “শ্রমিক ভাই-বোনসহ গোপালগঞ্জের সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, শ্রমিক আন্দোলন এবং গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা!”


























