ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চকরিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির সম্পন্ন

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী এক রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী ও জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম। বক্তারা রুকনদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক ও নৈতিক মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের দরস পেশ করেন জেলা জামায়াতের শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে চকরিয়া উপজেলা ও পৌরসভার প্রায় পাঁচ শতাধিক রুকন বা সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

চকরিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষা শিবির সম্পন্ন

আপডেট সময় : ১০:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬