ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন: রক্তমাখা অস্ত্রসহ আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে রিকশা থামিয়ে প্রকাশ্যে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার বর্বরোচিত ঘটনায় জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম সবুজ (২৫)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত রক্তমাখা বড় দা (ধামা) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে মো. মিনহাজ নামের এক যুবক রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ এলাকায় হামলার শিকার হন। অপু, সবুজ ও তুহিনসহ কয়েকজন তাকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

হামলার একপর্যায়ে সবুজ মিনহাজের মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় ভিকটিমের বোন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে তুহিন নামে এই মামলার অন্য এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রামে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন: রক্তমাখা অস্ত্রসহ আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬