ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম নামে এক বাসচালককে আটক করেছে র‍্যাব-১১। শনিবার বিকেলে র‍্যাবের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারানকরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক জহিরুল ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জহিরুল দীর্ঘদিন ধরে বাস চালনার আড়ালে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। তিনি এসব মাদক পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিক্রি করতেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ হাজার ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬