ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বিএনপি নেতাসহ দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সাঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল আমিন এবং কচুয়া হাট গ্রামের সবুজ মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন এই চক্রটি। বালু পরিবহনের কাজে ব্যবহৃত ভারী ট্রাক্টরের চলাচলের কারণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি মারাত্মক হুমকির মুখে পড়েছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নদী ও বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬