ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে শ্রমিককে হাত বেঁধে পৈশাচিক নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড়

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইটভাটা শ্রমিককে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে দুই হাত বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের মৌলভিরহাট এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শ্রমিকের নাম কালু, যিনি চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা।

ভাইরাল হওয়া ৬ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালুর দুই হাত একটি দোকানঘরের আঁড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে। অভিযুক্ত ইসমাইল মাঝি একটি লাঠি দিয়ে তাকে নির্মমভাবে পেটাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের একপর্যায়ে ওই শ্রমিককে দিয়ে বিভিন্ন বিষয়ে জোরপূর্বক প্রতিজ্ঞা করানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি ইটভাটায় কাজ করার জন্য ইসমাইল মাঝির কাছ থেকে ৮০ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন কালু। কিন্তু অসুস্থতার কারণে তিনি কাজ করতে না পেরে বাড়িতে চলে আসেন এবং শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাকে জোরপূর্বক ধরে এনে এই নির্যাতন চালানো হয়। পরে কালুর ভাইদের দিয়ে কাজ করিয়ে দেওয়ার শর্তে এবং সাদা কাগজে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী কালু মিয়া জানান, তাকে বেঁধে মারধর করার পর এক লাখ টাকা দাবি করা হয়েছিল। নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে, তবে অভিযুক্ত ইসমাইল মাঝি বর্তমানে পলাতক রয়েছেন। ইসমাইল মাঝি নির্যাতনের কথা স্বীকার করলেও তার দাবি, কাজ না করায় ভয় দেখানোর জন্য তিনি সামান্য মারধর করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

লক্ষ্মীপুরে শ্রমিককে হাত বেঁধে পৈশাচিক নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড়

আপডেট সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬