আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনকাল এবং এর পতন নিয়ে নতুন এক প্রামাণ্য দলিল হিসেবে প্রকাশিত হয়েছে সাংবাদিক মো. শাখাওয়াত হোসেনের বই ‘মাই জার্নালিজম আন্ডার ফ্যাসিস্ট হাসিনা’। বইটিতে স্বৈরাচারী শাসনের উত্থান-পতন এবং গণমাধ্যমের ওপর চলা নিপীড়নের চিত্র অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে।
দীর্ঘদিন বিদেশি মিশনে ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতাসমৃদ্ধ শাখাওয়াত হোসেন তার লেখনীতে দেখিয়েছেন, কীভাবে বিগত সরকার ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। বইটিকে চারটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে—রাজনীতি ও নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, দুর্নীতি এবং পররাষ্ট্রনীতি।
লেখক তার বইয়ে উল্লেখ করেছেন যে, ২০০৮ সালের নির্বাচনটি যতটা অবাধ বলা হয়, বাস্তবে তা ছিল না। বরং আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য এটি ছিল একটি সুপরিকল্পিত ছক। তিনি আরও বলেন, ৫ আগস্টের বিপ্লব কেবল ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, বরং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও ত্যাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ।
রিপোর্টারের নাম 























