ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেছেন, শহীদ কামারুজ্জামান ছিলেন এক অনন্য ত্যাগী ও কর্মনিষ্ঠ ব্যক্তিত্ব, যাকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচারের নামে হত্যা করা হয়েছে। তিনি বলেন, একটি সাজানো ট্রাইব্যুনালের মাধ্যমে কাল্পনিক অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়।
শনিবার কামারুজ্জামানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। সাদ্দাম বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, তারা জনগণের আকাঙ্ক্ষা ও সাম্যের স্বপ্নকে পদদলিত করেছে। একদলীয় শাসন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।
সংগঠনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ছাত্রলীগ ও বামপন্থীদের অরাজকতার মুখে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ কামারুজ্জামান তার মেধা ও শ্রমে এই সংগঠনকে সারাদেশে শিক্ষার্থীদের মণিকোঠায় পৌঁছে দিয়েছিলেন। তার এই অবদান দেশের ইসলামী আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রিপোর্টারের নাম 























