বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেছেন যে, দেশের বর্তমান শাসকগোষ্ঠী মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তারা জনগণের রায়কে চরম ভয় পায়। তিনি বলেন, দুর্নীতি ও লুটপাটের নেশায় মত্ত থাকায় তারা জনমতকে কোনো তোয়াক্কা করছে না।
শনিবার সকালে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে রায় আসে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। এটি উপেক্ষা করা হলে জনগণই শেষ পর্যন্ত তাদের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়।
দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, একটি নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠী সবসময় ক্ষমতার আশেপাশে থাকে এবং পরিস্থিতি অনুযায়ী রূপ পরিবর্তন করে। বিসিবির সমালোচনা করে তিনি একে ‘পরিবারতন্ত্রের আখড়া’ হিসেবে অভিহিত করেন। এছাড়া জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিএনপির বর্তমান অবস্থানেরও সমালোচনা করেন তিনি।
রিপোর্টারের নাম 























