ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চান বীথিকা বিনতে হোসাইন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদল নেত্রী বীথিকা বিনতে হোসাইন। তিনি প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর বীথিকা বিনতে হোসাইন বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, সংসদ সদস্য নির্বাচনে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবু আজীবন একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়াতেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে চান বীথিকা বিনতে হোসাইন

আপডেট সময় : ০৪:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬