ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে কুমিল্লার ৮ নেত্রীর জোর লবিং

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কুমিল্লার বিএনপি নেত্রীদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। নির্বাচন কমিশন থেকে সংরক্ষিত ৫০টি আসনের তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপ্রত্যাশীরা দলীয় টিকিট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কুমিল্লার অন্তত আটজন নেত্রী দলীয় মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেত্রীরা তাদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন। এদের মধ্যে সামিরা আজিম দোলা, রায়হান রহমান হেলেন, শাহনাজ আক্তার এবং অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনার নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে। এছাড়াও সাকিনা বেগম, দিলারা শিরিন, অ্যাডভোকেট ডালিয়া রহমান এবং শামীমা আক্তার রুবীও মনোনয়নের আশায় লবিং করছেন।

মনোনয়নপ্রত্যাশীরা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক পরিচিতি এবং দলের প্রতি আনুগত্যের বিষয়গুলো হাইলাইট করছেন। অনেকেই দলের প্রভাবশালী নেতাদের সমর্থন পেতে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করছেন। দলীয় নেতাকর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে যে, এবার কুমিল্লা থেকে একাধিক যোগ্য নারী নেত্রী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ, সম্পাদক শহিদুল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে কুমিল্লার ৮ নেত্রীর জোর লবিং

আপডেট সময় : ১২:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬