ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম করল ছেলে

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী মাকে কুপিয়ে নৃশংসভাবে জখম করেছে এক মাদকাসক্ত যুবক। বর্তমানে আহত শিখা রানী ঘোষ (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের ৪নং ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন বিকেলে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাতে মা ঘুমিয়ে পড়লে গোবিন্দ একটি দা দিয়ে তার ঘাড় ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে শিখা রানীর একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত গোবিন্দকে ঘরের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দা ও অন্যান্য আলামত জব্দ করেছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

গোয়ালন্দে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম করল ছেলে

আপডেট সময় : ১২:১৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬