ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কর্ণফুলীতে পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ঘাতক পুলিশের হাতে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দিদার আলম ওরফে ডলার দিদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। নিহত দিদার পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা এবং রিয়াজুদ্দিন বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আবু তৈয়ব এই হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে অভিযুক্ত তৈয়ব নিজেই পুলিশের কাছে গিয়ে ধরা দেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিক তদন্তে টাকার হিসাব নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া বাঁশখালীতে

কর্ণফুলীতে পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, ঘাতক পুলিশের হাতে

আপডেট সময় : ১১:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬