ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, এলাকায় উত্তেজনা

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কালামপুর বাস স্টেশন এলাকার একটি মার্কেটে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয় উদ্বোধন শেষে নেতৃবৃন্দের বক্তব্য চলাকালীন পদবঞ্চিত একটি পক্ষ সেখানে উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরোধিতা শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে।

ঢাকা জেলা উত্তর এনসিপির নেতাদের অভিযোগ, একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তারা দাবি করেন, সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে, অপর পক্ষের দাবি—বিদ্যমান কমিটি থাকা সত্ত্বেও নতুন করে কার্যালয় উদ্বোধন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ১০:০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬