নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মানবিক সেবায় এগিয়ে এসেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দূর-দূরান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটির নেতাকর্মীরা। এর মধ্যে রয়েছে অস্থায়ী বিশ্রামাগার স্থাপন, সুপেয় পানি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং যানজট নিরসনে ট্রাফিক সেবা।
ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় নোয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। এবারের পরীক্ষায় সাতটি কেন্দ্রে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
রিপোর্টারের নাম 

























