চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দুটি ছাত্রাবাসে শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ইসলামী ছাত্রশিবির দুটি পানির ফিল্টার উপহার দিয়েছে। সোমবার দুপুরে কলেজ ছাত্রাবাসে আনুষ্ঠানিকভাবে ফিল্টার দুটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রাবাসগুলোতে সুপেয় পানির অভাব ছিল। বাধ্য হয়ে অনেককে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ ছিল। ছাত্রশিবিরের এই উদ্যোগে দীর্ঘদিনের পানির সমস্যা কিছুটা হলেও সমাধান হয়েছে বলে তারা জানান।
ফিল্টার বিতরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
রিপোর্টারের নাম 























