ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৩৩৫ ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ জুলাই

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে মোট ১৩৩৫ জন জনবল নিয়োগের জন্য একটি সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী এই পদের বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। যারা পূর্বে নিবন্ধন করেছেন, তারা তাদের পুরাতন সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়া এবং পেমেন্ট ভেরিফাই করার শেষ সময়সীমা ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের প্রথম বাজেট: জনবান্ধব নাকি ঝুঁকিপূর্ণ?

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৩৩৫ ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ জুলাই

আপডেট সময় : ০৭:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬