চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তাদের ১৫টি বিভাগে বিভিন্ন পদে মোট ৪৬ জন শিক্ষক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৮ জুলাই বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তা অব্যাহত থাকবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে পাঠাতে হবে। আবেদন ফি বাবদ ১,০০০ টাকা রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে এবং টাকা জমার রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
রিপোর্টারের নাম 




















