ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

‘বড় নেতারা ভুল করলেও তৃণমূল কখনও বেইমানি করে না’: আসলাম চৌধুরী

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলের মূল চালিকাশক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। তাদের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই সংগঠন টিকে থাকে। শুক্রবার বিকেলে সীতাকুণ্ডে নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বড় নেতারা ভুল করলেও তৃণমূলের সাধারণ কর্মীরা কখনো দলের সঙ্গে বেইমানি করেনি।

আসলাম চৌধুরী সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতের নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসার পেছনে কাঠামোগত ত্রুটি ছিল। ভবিষ্যতে এই চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভায় তিনি আরও উল্লেখ করেন যে, গত দেড় দশকে সীতাকুণ্ডে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক দমন-পীড়নের শিকার হয়েছেন। যারা জেল-জুলুম সহ্য করে দলকে আগলে রেখেছেন, ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। সভায় উত্তর জেলা যুবদল ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

‘বড় নেতারা ভুল করলেও তৃণমূল কখনও বেইমানি করে না’: আসলাম চৌধুরী

আপডেট সময় : ০২:৪৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬