ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

কর্ণফুলীতে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা, গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন হায়দারের। চেক জালিয়াতির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালে নাজিম উদ্দীন হায়দার পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে সেখান থেকেই আটক করতে সক্ষম হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চেকে জালিয়াতি সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বা অপরাধের অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি ও লিবিয়ার ‘গেম ঘরে’ বন্দি বাংলাদেশিরা

কর্ণফুলীতে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পেলেন না যুবলীগ নেতা, গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬