ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি: সংস্কৃতি মন্ত্রীর কাছে এমপি সাঈদ আল নোমানের চিঠি

আবৃত্তিকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। গতকাল বৃহস্পতিবার এক ডিও (ডেমি অফিসিয়াল) চিঠির মাধ্যমে তিনি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বিষয়টি অবহিত করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অধ্যাদেশ, ২০২৬–এ স্বতন্ত্র “আবৃত্তি বিভাগ” অন্তর্ভুক্তির জোর দাবি জানান।

সাঈদ আল নোমান বলেন, “আবৃত্তি চর্চা আমাদের সংস্কৃতির প্রাণস্পন্দন — ভাষার রক্তে জাগ্রত জাতির হৃৎস্পন্দন। আবৃত্তি কেবল শিল্পই নয়, এটি জাতির উৎকর্ষের মাধ্যম।” তিনি চিঠিতে উল্লেখ করেন, নতুন অধ্যাদেশে শিল্পকলার বিভাগের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯ করা হলেও সেখানে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বিষয়টিকে দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারাকে অবমূল্যায়নের শামিল।

ডিও লেটারে তিনি আরও বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি ভাষা, সাহিত্য ও জাতির চেতনার অন্যতম বাহক। বিশেষ করে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আবৃত্তির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ শিল্পচর্চা নতুন প্রজন্মকে মানবিক, সচেতন ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে সহায়ক। এছাড়া, দেশে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আবৃত্তিকে যথাযথভাবে স্থান না দিলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, যা শিল্পকলার সামগ্রিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলবে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান তার চিঠিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এটি বাস্তবায়ন করা হলে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে এবং আবৃত্তি শিল্পীরা তাদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবেন। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দেশের আবৃত্তিপ্রেমীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মনে করেন, এটি বাস্তবায়িত হলে দেশের আবৃত্তি চর্চা নতুন গতি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি: সংস্কৃতি মন্ত্রীর কাছে এমপি সাঈদ আল নোমানের চিঠি

আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬