ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে লরির চাপায় প্রাণ হারালেন তরুণ ব্যবসায়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় আনিসুর রহমান চৌধুরী জেবিন (২৫) নামে এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি ইউনিয়নের শহীদ মিনার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জেবিন সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামারা চৌধুরীবাড়ির বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন জেবিন। বৃষ্টির মধ্যে ভাটিয়ারি এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি লরির চাকার নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেবিন স্ক্র্যাপ ও টেলিকম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় এআই প্রযুক্তিতে নকল: চট্টগ্রামে পরীক্ষার্থী বহিষ্কার

সীতাকুণ্ডে লরির চাপায় প্রাণ হারালেন তরুণ ব্যবসায়ী

আপডেট সময় : ১০:৪৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬