ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলজুড়ে বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার নাগাদ এটি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। শুক্রবার থেকে বৃষ্টির প্রবণতা উত্তরের জেলাগুলোর দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে উপকূলীয় নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। এদিকে, নদ-নদীর পরিস্থিতির ওপর নজর রাখছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে কেবল সিলেটের কুশিয়ারা নদীর পানি একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী কয়েক দিনে তা কমে আসার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলজুড়ে বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১০:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬