ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন: প্রতিমন্ত্রী দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

সেতু বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান গত মঙ্গলবার আবদুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় রিজিড পেভমেন্ট নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ।

বিআরটি প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং প্রস্তাবিত আরডিপিপি অনুমোদিত না হওয়ায় আবদুল্লাহপুর ইন্টারসেকশনের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাঘবের জন্য এই ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্ন অংশের রিজিড পেভমেন্ট কাজটি প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব বাজেটে বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত ঠিকাদারের সাথে গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষর এবং ০১ মার্চ ২০২৬ তারিখে কার্যাদেশ প্রদান করা হয়েছে। রিজিড পেভমেন্ট (Pavement Quality Concrete-PQC) এর কাজ ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আবদুল্লাহপুর ইন্টারসেকশন এলাকায় সদ্য নির্মিত ৪৫০ মিটার রিজিড পেভমেন্ট রাস্তার কাজের অগ্রগতি ও মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

রিজিড পেভমেন্ট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চলমান নির্মাণ কাজও সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মন্ত্রী কাজের গতি বাড়ানোর পাশাপাশি জনদুর্ভোগ কমানোর ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “প্রকল্পের কাজ চলাকালীন সময়ে সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কাজ করার সময় নিরাপত্তার স্বার্থে রাস্তার একপাশ বন্ধ রাখতে হলে, সাথে সাথেই অন্যপাশ যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও উপযোগী রাখতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি নারী হলের সান্ধ্য আইন শিথিল ও ডিজিটাল নিরাপত্তা গেট স্থাপনের দাবি ডাকসুর

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন: প্রতিমন্ত্রী দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬