ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজে দুই গ্রুপের সংঘর্ষ: ৩ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নিউমার্কেট এলাকার মেঘনা ফিলিং স্টেশনের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ প্রশাসন তাৎক্ষণিকভাবে তিন শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে।

কলেজ সূত্র জানায়, এক শিক্ষার্থীর ক্লাসে অনুপস্থিতি ও ব্যক্তিগত বিষয় নিয়ে সহপাঠীদের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। এর জের ধরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সংঘাতে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইটের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ জানিয়েছেন, ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ ছাত্রাবাসের দুইজন এবং উত্তর ছাত্রাবাসের একজন শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজে দুই গ্রুপের সংঘর্ষ: ৩ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬