ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষায় এআই প্রযুক্তিতে নকল: চট্টগ্রামে পরীক্ষার্থী বহিষ্কার

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিনব কায়দায় নকল করতে গিয়ে ধরা পড়েছেন চট্টগ্রামের এক এইচএসসি পরীক্ষার্থী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) অ্যাপের সহায়তায় প্রশ্নের উত্তর সংগ্রহের অপরাধে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার চট্টগ্রাম নগরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র পাওয়ার পর অত্যন্ত গোপনে মোবাইল ফোনের মাধ্যমে সেটির ছবি তোলেন। এরপর একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে বের করে খাতায় লিখতে শুরু করেন। কেন্দ্র পরিদর্শকের সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থী নগরীর একটি কলেজের মানবিক বিভাগের ছাত্র।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই শিক্ষার্থী নিয়ম লঙ্ঘন করেছেন। নকল ও জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। উল্লেখ্য, এদিন চট্টগ্রাম বোর্ডের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

এইচএসসি পরীক্ষায় এআই প্রযুক্তিতে নকল: চট্টগ্রামে পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ১০:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬