ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দেশে ইনসাফ ও ন্যায়বিচার ভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মুফাসসির সম্মেলনে বক্তারা এই গুরুত্বারোপ করেন। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সময় ইসলামি আদর্শ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এই সময়ে আলেমদের প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের প্রতিটি ঘরে পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম ক্ষুদ্র মতভেদ ভুলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ওলামাদের ঐক্য এখন সময়ের দাবি। সম্মেলনে দেশের বিশিষ্ট মুফাসসির ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন এবং তারা দেশ ও জাতির কল্যাণে ইসলামের সুমহান আদর্শ প্রচারের শপথ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ১০:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬