ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কাটার আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কাটতে শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহে এক্সিলারেট এনার্জি ৫০ শতাংশ সরবরাহ পুনরুদ্ধার করতে পারবে এবং তার পরের সপ্তাহে শতভাগ সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, এই তথ্যগুলো এক্সিলারেট এনার্জির দেওয়া বিবৃতির ওপর ভিত্তি করে বলা হচ্ছে এবং এর আগেও তাদের দেওয়া দিন-তারিখ বিভিন্ন কারণে বাস্তবায়িত হয়নি।

প্রতিমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে বলেন, একটি ইঞ্জিন মেরামত করতে গেলে যেমন অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনি এই দুর্ঘটনার মোকাবিলায় এক্সিলারেট, সামিট বা বাংলাদেশ সরকারের কারোরই পূর্ব অভিজ্ঞতা ছিল না। এই পরিস্থিতি থেকে সবাইকে শিখতে হচ্ছে।

অনিন্দ্য ইসলাম জনগণের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের দ্বিধা নেই। সরকারি প্রতিষ্ঠান বলে দায় স্বীকার করবো না, ব্যাপারটা এ রকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গায় এই সরকার রয়েছে, আমরা দায়িত্ব নিয়েই সর্বদা চেষ্টা করছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কাটার আশা, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬