ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

তৃণমূলের প্রতিভা অন্বেষণে আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল

দেশের ফুটবলকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে আগামী মাস থেকেই মাঠে গড়াচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে চলতি বছরই ১০টির কাজ শুরু হবে। এছাড়া তৃণমূল থেকে বাছাইকৃত ৩১০ জন উদীয়মান খেলোয়াড়কে বিকেএসপিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের পড়াশোনাসহ যাবতীয় খরচ সরকার বহন করবে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে ক্রীড়া কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়াও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে ছাত্রশিবিরের কর্মসূচি, তদন্তের ঘোষণা

তৃণমূলের প্রতিভা অন্বেষণে আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল

আপডেট সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬