ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ১ কোটি ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রশাসনিক স্বচ্ছতা ও রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভাঙ্গা ইউএনও মাহমুদুল হাসান এবং সদরপুর ইউএনও শরীফ শাওন এই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় ওই দুই উপজেলায় বেশ কয়েকটি মৃত খাল পুনঃখননের জন্য বড় অংকের বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জুন ও জুলাই মাসে অতিবৃষ্টির কারণে খালগুলো পানিতে তলিয়ে যাওয়ায় খনন কাজ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। কাজ যতটুকু হয়েছে তার বিল পরিশোধের পর অবশিষ্ট অর্থ নিজেদের কাছে না রেখে সরকারি কোষাগারে জমা দেন এই দুই কর্মকর্তা। এর মধ্যে ভাঙ্গা উপজেলা থেকে ৬৪ লাখ ৩৯ হাজার এবং সদরপুর থেকে ৩৬ লাখ ৪০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। তাদের এই সততা ও দায়িত্বশীলতা স্থানীয় পর্যায়ে ব্যাপক সমাদৃত হয়েছে।
রিপোর্টারের নাম 























