ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হলো ইসলামি সাংস্কৃতিক উৎসব ও বইমেলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সৃজনশীলতা ও ইসলামি মূল্যবোধের প্রসারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে ‘৩য় ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার-২০২৬’। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি স্কলার অধ্যাপক মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এসো কল্যাণের পথে’। উৎসবে কুরআন তিলাওয়াত, ক্যালিগ্রাফি, কুইজ ও প্রবন্ধ রচনাসহ মোট ৩২টি ভিন্নধর্মী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে একটি বিশেষ বইমেলার, যেখানে দেশের নামকরা প্রকাশনীগুলো অংশ নিয়েছে।

আগামী শনিবার এই উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারীর। নতুন প্রজন্মের কাছে সুস্থ ও সুন্দর ইসলামি সংস্কৃতি পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হলো ইসলামি সাংস্কৃতিক উৎসব ও বইমেলা

আপডেট সময় : ০৭:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬