ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এভিয়েশন শিল্পে অভিজ্ঞ সৈয়দ মইন উদ্দিন আহমেদ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি আজ (০৯ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে বিমান কার্যালয়ে যোগদান করেছেন।

সৈয়দ মইন উদ্দিন আহমেদের এভিয়েশন শিল্পে ২২ বছরের এবং হিসাবরক্ষণ, ব্যবস্থাপনা ও গ্রাহক সেবায় ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। পূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত তিনি বিমানের লন্ডন স্টেশনে কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিমানের ম্যানেজার (কার্গো সেলস), অর্গানাইজেশন অ্যান্ড মেথড (O&M) অফিসার এবং সহকারী ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

বিমানে কর্মরত অবস্থায় তিনি বাণিজ্যিক কার্যক্রম পরিকল্পনা, বিক্রয় বৃদ্ধি, স্টেশন কার্যক্রম সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্য পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বেসরকারি ট্রাভেল ও এভিয়েশন খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি ও অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা এবং বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। সংস্থাটি আশা প্রকাশ করেছে যে, তার দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত: বৈষম্য দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের এক কার্যকর হাতিয়ার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬