ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নোবিপ্রবিতে পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার, বাধ্যতামূলক কাউন্সেলিংয়ের নির্দেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের মাধ্যমে নির্দিষ্ট সেশনের সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করে সনদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সনদ জমা দেওয়ার পরেই তারা পুনরায় নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে এক বছর (দুই টার্ম) এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ছয় মাসের (এক টার্ম) জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার এবং অবৈধ কাগজপত্র সঙ্গে রেখে নকল করার চেষ্টা করেছিলেন। শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিলসহ নির্দিষ্ট মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে ওই সেমিস্টারের পূর্ববর্তী পরীক্ষাগুলো বহাল থাকলেও বহিষ্কারকালীন সময়ে তাদের ফলাফল প্রকাশ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

নোবিপ্রবিতে পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার, বাধ্যতামূলক কাউন্সেলিংয়ের নির্দেশ

আপডেট সময় : ০৯:৪৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬