ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হিট প্রকল্পের গবেষণা মূল্যায়নে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তরের লক্ষ্যে গৃহীত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রস্তাব মূল্যায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বুধবার ইউজিসি ভবনে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

চেয়ারম্যান বলেন, প্রকল্পের অধীনে গবেষণা প্রস্তাবগুলো অত্যন্ত সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রশ্ন ওঠার সুযোগ না থাকে। বিদ্যমান সামাজিক ও একাডেমিক বাস্তবতাকে বিবেচনায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়নের কাজ শেষ করার ওপর তিনি জোর দেন। সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা আগের পর্যায়ের স্বচ্ছ মূল্যায়নের প্রশংসা করেন।

সভায় হিট প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল লাইব্রেরি সমৃদ্ধকরণ এবং নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ নেটওয়ার্ক তৈরির বিষয়েও আলোচনা হয়। ২০২৮ সালের মধ্যে প্রকল্পের যাবতীয় লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড় থেকে মিঠুনের কোল, এবার বিয়ের পিঁড়িতে দিশানি

হিট প্রকল্পের গবেষণা মূল্যায়নে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

আপডেট সময় : ০৯:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬