বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল) জানিয়েছে যে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে আগামী তিন দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত এই সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে শুরু হবে এবং চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। ফলে, প্রায় তিন দিন আট ঘণ্টা ধরে এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এর প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবার গতি ধীর হতে পারে।
বিএসসিসিএল-এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুত মেরামতের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা নিশ্চিত করা হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























