ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সীমান্তে উত্তেজনা: বাংলাদেশিদের ধাওয়ায় পলায়ন, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তে এক ব্যক্তিকে কেন্দ্র করে পুশইনের অভিযোগের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের কিছু স্থানীয় নাগরিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধার মুখে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখায় রেখে যাওয়া হয় বলে স্থানীয়রা দাবি করেন। তিনি শূন্যরেখা থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেন, এরপর তিনি আবার সীমান্তের শূন্যরেখায় ফিরে যান।

এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে বিষয়টির কোনো সমাধান হয়নি। এরপর স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বিকেলে সীমান্ত এলাকায় দুই দেশের কিছু নাগরিকের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভারতের কয়েকজন যুবক বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, সীমান্তে প্রায়ই পুশইনের চেষ্টা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ ধরনের পরিস্থিতিতে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় কোনো নাগরিক যেন শূন্যরেখা অতিক্রম না করেন, সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

সীমান্ত এলাকায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে ঘটনাটি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

সীমান্তে উত্তেজনা: বাংলাদেশিদের ধাওয়ায় পলায়ন, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে

আপডেট সময় : ১১:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬